Posts

ধর্মের নামে ভন্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে

Image
ধর্মের নামে ভন্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে............. কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন কাফের..... ------------------------------------------------- বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু-মন-প্রান আজ বীণার মত বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে- “আমি ধন্য হলুম”, “আমি ধন্য হলুম”। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন, যেদিন আমার লেখা আপনাদের ভাল লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্ম গ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তূর্য্যবাদকের একজন আমি- এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে, শুধু এই দেশেরই, এই সমাজেরই নই; আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি। কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তাঁর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলই দেখিনি, তাঁর চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্তানের পথে তাঁকে ক্ষুধাদীর্ণ মুর্তিতে ব্যাথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভ...

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং সহজ ভাষায় অল্প কিছু কথা -

Image
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে। এটা নিয়ে যে ভীতির কথা বলা হয় সেটা বিতর্কিত, অনেকেই বিতর্ক করতে হয় তাই বিতর্ক করছে। লক্ষ্য করুণ বিদ্যুৎ উৎপাদন, ক্যান্সারসহ জটিল বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসায় নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বে পারমানবিক শক্তি ব্যবহারের পদ্ধতি অনেক উন্নত এবং নিরাপদ। না বুঝে অযথা এর বিরুদ্ধে অবস্থান নেয়াটা হবে বোকামি পূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং গাইডলাইন অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। মানব সম্পদ উন্নয়ন, উৎপাদন কেন্দ্রের (রিঅ্যাক্টর) নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য সংরক্ষণ সহ সর্ব প্রকার বিষয়াদির ওপর সর্বোচ্চ গুরুত্ব বিবেচনায় রেখেই রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ এগিয়ে চলছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দুর্ঘটনার আশঙ্কা থাকবে শূন্যের কোঠার নিচে। এ প্রকল্পে থ্রি প্লাস রিঅ্যাক্টর বসবে। যেটি বিশ্বের সবচেয়ে নিরাপদ ও আধুনিক প্রযুক্তি। যা এখন পর্যন্ত শুধুমাত্র রাশিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা...

ঈদে মিলাদুন্নবী এবং কিছু কথা

Image
আগামীকাল (২ ডিসেম্বর/১৭) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস। ঈদে মিলাদুন্নবী হল আরবির তিনটি শব্দের সম্মিলিত রূপ। ঈদ, মিলাদ ও নবী এই তিনটি শব্দ নিয়ে এটি গঠিত। আভিধানিক অর্থে ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ বার্তাবাহক। পারিভাষিক অর্থে মহানবী সঃ এর দুনিয়াতে আবির্ভাবের আনন্দকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। যদিও ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে মুসমানদের মধ্য মতভেদ রয়েছে। কারো কারো  মতে বেদাত কারো মতে পালনিয়। তবে সুন্নী মুসলিমরা এই দিনটি যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পালন করে থাকেন। ৬০৪ হিজরীতে আরবলের বাদশাহ মুজাফফর উদ্দিন কৌকুরী সর্ব প্রথম ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করেন। প্রতি বৎসর তিনি ঈদে মিলাদুন্নবী পালন করতেন। এবং এ জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করে এই দিনটি পালন করতেন। তার উদারতায় অনেক মুগ্ধ হয়ে পড়েন। শোনা যায় সে সময়ে মূল্য তিন লক্ষ মুদ্রায় ব্যয় করতেন। এ ভাবেই নানা দেশে ধীরে ধীরে এই দিনটি পালনের রেওয়াজ শুরু হয়। এর পর ১৫৮৮ সাল হতে ওসমানীয় খেলাফতের সময় ১২ ই রবীউল আউয়াল সরকারী ছুটির রেওয়াজ চালু হয়। তার ধারাবাহি...

সাফল্যগাথা - আওয়ামী লীগ সরকার ২০১৫

Image
  সরকারের সফলতা ব্যর্থতা থাকবেই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তাগুলো নেতা কর্মী সমর্থরা সবার কাছে পৌছিয়ে দেয় না। উন্নয়নের বার্তা গুলো সব জায়গায় সবার কাছে পৌঁছাতে হবে। শুধু সেলফি বাজি, আড্ডা, তৈলবাজি নয়। কাজ করুণ দেশ, মানুষ, দলের জন্য - জয় বাংলা বলে দৃঢ়চিত্তে মাথা উঁচু করে এগিয়ে চলুন।   সকল তথ্য -  http://www.albd.org

শহীদ বুদ্ধিজীবী "আলতাফ মাহমুদের শেষ কয়েক ঘণ্টা"

Image
[শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ জন্ম: ২৩ ডিসেম্বর, ১৯৩৩ - অন্তর্ধান: ১৯৭১।  ২১ শে ফেব্রুয়ারি ৫২' ভাষা আন্দোলন  নিয়ে রচিত কালজয়ী  "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটির সুরকার। ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের সর্ব প্রকার সাহায্য সহযোগিতা করেন এবং তার বাসায়  মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প করেন। এক পর্যায়ে এই তথ্য ফাঁস হয়ে হয়ে যায়। পাকিস্তানি বাহিনী তাঁকে সহ আরো কয়েক জন গেরিলা যোদ্ধাকে আটক করে নিয়ে যায়  - তারিখটা ছিল - ১৯৭১, ৩০ আগস্ট। চলে অমানষিক বর্বরোচিত নির্যাতন  ........ বাকী টুকু শুনি বড় আপা  বুবু শাওন মাহমুদ লেখনী থেকে  আলতাফ মাহমুদের শেষ কয়েক ঘণ্টা  ]    লেখনিতে আলতাফ মাহমুদের তনয়া শ্রদ্ধেয়া প্রিয় বড় আপা, বুবু শাওন মাহমুদ  ===========  ২৯ অগাস্ট। ১৯৭১। উদ্ভ্রান্ত, উষ্কখুষ্ক, অশান্ত সারাদিন। ক্র্যাক প্লাটুন এর অনেক গেরিলা যোদ্ধা আজ ধরা পড়েছে। উঠোনে মাটিচাপা দেওয়া অস্ত্রভর্তি ট্রাঙ্কগুলো নিয়ে সবচেয়ে বড় চিন্তা। আগামী অপারেশনে অস্ত্রগুলো কাজে লাগাতে হবে। বাসায় যদি আর্মি রেইড করে তাহলে এগুলোর কি হবে...

সাফল্যগাথা - আওয়ামী লীগ সরকার ২০১৪

Image
সরকারের সফলতা ব্যর্থতা থাকবেই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তাগুলো সবার কাছে পৌঁছায় না। উন্নয়নের বার্তা গুলো সবার কাছে পৌঁছাতে হবে। সকল তথ্য ছবি - www.albd.org হতে সংগ্রহ