"বাংলাদেশে" কমিউনিস্ট পার্টি -

একদলীয় সাম্যবাদী রাষ্ট্র Union of Soviet Socialist Republics (USSR) - যার অস্তিত্ব ছিল ১৯২২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৯১ সালে সাম্যবাদী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে, ১৫টি নতুন প্রজাতন্ত্রের জন্ম হয়। কেন মাত্র ৬৯ বৎসরের মাঝে একটা মতবাদের পতন হয়? সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর মডেল সোভিয়েত ইউনিয়ন কেন এভাবে তাসের ঘরের মতো ভেঙ্গে গেল? কাগজে কলমে বড্ড সুন্দর স্বপ্নময় মনে হয় কল্পলৌকিক সমাজতন্ত্র ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সংজ্ঞা কে। যাক আমার আলোচ্য বিষয় সোভিয়েত ইউনিয়ন নয়।
---------
প্রশ্ন? প্রতিষ্ঠার পর থেকে - নামসর্বস্ব কমিউনিজম ভাবধারার বিভিন্ন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কি কি ভূমিকা রেখেছে? দেশের মানুষের ভাগ্যোন্নয়নে - উন্নত জাতি গঠনে কি ভূমিকা রয়েছে বাম দলগুলোর? বামদল গুলোতে এতো ভাঙ্গাগড়া কেন (মতের মিল না হলেই নতুন দল গঠন)? বামদল গুলোর নেতারা কেন তাদের নৈতিকতার জায়গায় ঠিক থাকতে পারেননি? কেন বামদলগুলো এদেশের জনগণের কাছে কখনই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি? অন্য দলগুলোর লেজুরবৃত্তি, ব্যক্তি স্বার্থ ছাড়া এই সব দলের নেতাদের কোন কর্মকাণ্ড পরিলক্ষিত হয় কি? মার্কসবাদী – লেনিনবাদী - মাওবাদী ইত্যাদি এদের নীতি আদর্শের ধারেকাছেও কখনো ছিল কি বাংলাদেশের বামদলগুলো? কগজে কলমে ছাড়া - আদৌ বাম দলগুলোর কোন লক্ষ্য ছিল বা আছে কি এদেশে?
-----------
বাংলাদেশে বিভিন্ন বাম দলগুলো - (এতো কেন??)
(০১) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), (০২) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, (০৩) জাতীয় মুক্তি কাউন্সিল, (০৪) জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, (০৫) নয়াগণতান্ত্রিক গণমোর্চা, (০৬) জাতীয় গণফ্রন্ট, (০৭) বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ (ইউসিবিএল) (০৮) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, (০৯) গণসংহতি আন্দোলন, (১০) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), (১১) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব), (১২) গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, (১৩) বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, (১৪) শ্রমিক কৃষক সমাজবাদী, (১৫) সিপিএমএলএম-বাংলাদেশ, (১৬) পূর্ব বাংলার সর্বহারা পার্টি (সিসি/আনোয়ার কবির), (১৭) পূর্ব বাংলার সর্বহারা পার্টি(এমবিআরএম), (১৮) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল), (১৯) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), (২০) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ), (২১) জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ) (২২) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (আ স ম রব), (২৩) বাংলাদেশ কমিউনিস্ট ইউনিয়ন, (২৪) গণমুক্তি ইউনিয়ন, (২৫) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (গঠন প্রক্রিয়া), (২৬) সমাজতান্ত্রিক মজদুর পার্টি , (২৭) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, (২৮) জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু), (২৯) জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (আম্বিয়া), (৩০) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (সৈয়দ রেজাউর রশিদ খান), (৩১) বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল (দিলীপ বড়ুয়া), (৩২) কমিউনিস্ট কেন্দ্র, গণ-আজাদী লীগ, (৩৩) গণতান্ত্রিক মজদুর পার্টি (জাকির), (৩৪) গণতন্ত্রী পার্টি, ন্যাপ (মোজাফফর), (৩৫) এমএল (সাঈদ), (৩৬) ন্যাপ (আনোয়ারুল) এবং ইত্যাদি। হয়তো আরো আছে যার খবর আমরা জানি না।

Comments

Popular posts from this blog

" আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি " -

ধর্মের নামে ভন্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে

রুদ্রাক্ষ - এক দুর্লভ বস্তু।